চট্টগ্রামে ৬ দিনব্যাপী আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শেষ হল ছয় দিনব্যাপী আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ। ‘পারিবারিক হাঁস মুরগী পালন ও কৃষি ভিত্তিক’ এই প্রশিক্ষণে চন্দনাইশের বেকার ৩০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৬ দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সনদ ও সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন আফমাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আ ন ম আবু সালেহ, সহকারী অফিসার আইয়ুব খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করা সম্ভব। বেকারত্ব মুক্ত করে সুখী, সম্মৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ গড়তে, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র বাড়াতে হবে। বেকারত্ব দূর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights