চট্টগ্রামে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম ইমরান হোসেন। বৃহস্পতিবার রাতে জেলার লোহাগাড়া থানাধীন চুনতি চেক পোস্ট এলাকায় অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো আরিফ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে চুনতি বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চেক পোস্ট তল্লাশী চালিয়ে ইমরান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights