চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আখাউড়ায় আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার প্রাক্কালে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। আটককৃতরা হলো চট্টগ্রামের রাউজান উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুকুমার বড়ুয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য প্রণব কান্তি বড়ুয়া।

মঙ্গলবার দুপুরে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাদের ইমিগ্রেশন কার্যক্রম না করে আটক করা হয়েছে।
এদিকে, বিনাজুরি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবীন্রদ লাল চৌধুরী বলেন, সুকুমার বডুয়া ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রওশন আলী বলেন, আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ভারতের আগরতলা যাচ্ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights