চট্টগ্রামের শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ সংকটের মধ্যে এদিনের ৭টি বাতিল ফ্লাইটসহ মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, পরিস্থিতির কারণে এদিন মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি এরাইভাল ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী চারটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে। তবে সব ফ্লাইট বন্ধ হয়নি। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত তিনটি এরাইভাল এবং পাঁচটি ডিপার্চার ফ্লাইট সচল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights