চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা

অনলাইন প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আজ রবিবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
উল্লেখ্য, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুটি পক্ষ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। ধারণা করা হচ্ছে, সংঘর্ষের জেরেই বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights