চবি সাংবাদিক সমিতির সভাপতি আজহার, সম্পাদক রোকন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটি-২০২৪ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ আজহার। সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি রোকনুজ্জামান নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ভোট গণনার পর বেলা আড়াইটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।

কার্যনির্বাহী পরিষদের ৭ পদের বিপরীতে এবার নির্বাচনে অংশ নিয়েছেন ১৪ জন প্রার্থী।
কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে জাগোনিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ জুনাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের প্রতিনিধি শাহরিয়াজ মোহাম্মদ। অর্থ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি সুমন বাইজিদ। দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানে আলম। কার্যনির্বাহী সদস্য পদে খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহফুজ শুভ্র।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর নুরুল আজিম সিকদার। এ ছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর হাসান মাহমুদ রোমান আফজালুর রহমান। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights