চবিতে গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা ২৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম বিভাগের গবেষকদের বিভিন্ন গবেষণা কর্মকে সর্বসাধারণের সামনে উপস্থাপন ও গবেষণা সংস্কৃতিকে জনপ্রিয় করতে আগামী ২৭ ফেব্রুয়ারি প্রথমবারের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে প্রথম গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা। চবির গবেষণা এবং চট্টগ্রামের সব প্রতিষ্ঠানের গবেষণার বৈচিত্রকে সবার সামনে উপস্থাপনের লক্ষ্যে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) যৌথ উদ্যোগে ‘চট্টগ্রাম রিসার্চ ফেস্টিভ্যাল’ শীর্ষক মেলার আয়োজন করা হয়েছে।

চবি ও চট্টগ্রামের অর্ধশতাধিক বিভাগ, প্রতিষ্ঠান, গবেষকদল ও ল্যাবরেটরি তাদের গবেষণাকর্ম উপস্থাপন করবে এই মেলায়। এছাড়াও থাকবে সেরা গবেষক সম্মাননা, তরুণ গবেষক পুরষ্কার, সেরা নারী গবেষক এওয়ার্ডসহ বিভিন্ন পদক। মঞ্চে নিজেদের উদ্ভাবন ও গবেষণা উপস্থাপন করবেন বিজ্ঞান, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, সমাজবিজ্ঞান, মানববিদ্যা, বাণিজ্য, পরিবেশ, সমুদ্রবিজ্ঞানসহ স্বনামধন্য গবেষকগণ। সমুদ্রবিজ্ঞান গবেষণা নিয়ে থাকবে বিশেষ রিসার্চ শো কেস কর্নার।

এই গবেষণা মেলার কার্যক্রমের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, আয়োজনের আহ্বায়ক ও জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক ড. অঞ্জন কুমার চৌধুরী, সদস্য সচিব অধ্যাপক ড. অলক পাল, প্রধান নির্বাহী অধ্যাপক ড. আদনান মান্নান, সমন্বয়ক ড. শাহনেওয়াজ চৌধুরী, ড. রিজওয়ানুল হক, ড. মোহাম্মদ মইন উদ্দিন, ড. নইম হাসান চৌধুরী, ড. সুমন বড়ুয়া। অনুষ্ঠান তত্বাবধায়ক ও সিইউআরএইচএস এর সভাপতি মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক কাবেরি দাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights