চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীদের ৫ নম্বর কর্তন করা হবে

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পেছানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই তথ্য জানানো হয়েছে। সেখানে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীদের নম্বর কর্তনের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে চবি বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: নাসিম হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীদের ১২০ নম্বর থেকে পাঁচ নম্বর কাটা হবে। তিনি আরও জানান, ব্যবসায় অনুষদের যে পরীক্ষাগুলো আগে ডি ইউনিটের সাথে হতো সেটা এবার ব্যবসায় অনুষদ নেবে। এটাই এবারের ভর্তি পরীক্ষায় পরিবর্তন হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন জানান, ভর্তি পরীক্ষার প্রসপেক্টাস আগামী সপ্তাহের দিকে ছেড়ে দেওয়া হবে। সেখানে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ডিনস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের ফি আগের তুলনায় ১০০ টাকা বাড়িয়ে ৯৫০ টাকা করা হয়েছে। আগামী ১৬ থেকে ২৫ মে পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights