চরভদ্রাসনে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পূত্র শহিদ শেখ রাসেলের জন্মদিন পালন করেছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। বুধবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরে র্যালি, আলোচনা সভা, কেক কাটা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটিু, আওয়ামীলীগ নেতা আনোয়ার আলী মোল্যা, সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমূখ।
