চলতি সংসদের শেষ অধিবেশন শুরু ২২ অক্টোবর

অনলাইন ডেস্ক

আগামী ২২ অক্টোবর বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হবে। এটি হবে চলতি সংসদের শেষ অধিবেশন। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের ৫ম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights