চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান

টাঙ্গাইল প্রতিনিধি
একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক (৮০) ইন্তেকাল করেছেন। শনিবার সকাল ৯ টা ৪০ মিনিটে শহরের থানা পাড়ায় নিজের বাসায় তিনি মৃত্যুবরণ করেন৷ ফারুক জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

সম্প্রতি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় প্রধান আসামি ছিলেন৷

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, ফজলুর রহমান খান ফারুক দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন । শুক্রবার সন্ধ্যা থেকে তিনি কথা বলতে পারছিলেন না। পরে শনিবার সকালে তার কোন সাড়া শব্দ না পেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফজলুর রহমান খান ফারুক পাকিস্তান গণপরিষদ সদস্য এবং টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার তাকে ২০২১ সালে একুশে পদক প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights