চলেন চার বউ-দুই প্রেমিকার টাকায়, ‘গড অব ম্যারেজ’ হতে খুঁজছেন বউ

অনলাইন ডেস্ক
জাপানের হোক্কাইডোর উত্তর প্রিফেকচারের বাসিন্দা রিউতা ওয়াতানাবে। ৩৬ বছর বয়সী এই যুবক বিয়ে করেছেন চারটি, আছে দুইজন প্রেমিকাও। তাদের টাকাতেই চলে সংসার। তবুও খুঁজছেন নতুন বউ। কারণ তিনি ‘গড অব ম্যারেজ’হতে চান। এটাই তার লক্ষ্য বা উদ্দেশ্য।

হংকংভিত্তিক ইংরেজি ভাষার সংবাদপত্র ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ তাদের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, রিউতা গত কয়েক বছর ধরে কোনো চাকরি করেন না। চার স্ত্রী ও দুই প্রেমিকার পাওয়া বেতন দিয়ে সংসার চলে তার। সংসার চালাতে রিউতার মাসিক খরচ হয় বাংলাদেশি মুদ্রায় ৭ লাখের বেশি টাকা।
ছয় বছর আগে গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ায় হতাশায় মগ্ন রিউতা ‘ত্রাণসংস্থায়’ থাকতেন। এনিয়ে রিউতা বলেন, এই ঘটনার পর থেকে তিনি বিভিন্ন ডেটিং অ্যাপে নারীদের সঙ্গে কথা বলা শুরু করেন।

চলতি বছরের শুরুর দিকে জাপানের এক টিভি শো’তে তিনি বলেন, আমি শুধু নারীদের ভালবাসি। যতক্ষণ আমরা একে অপরকে সমানভাবে ভালবাসি, ততক্ষণ কোনো সমস্যা হবে না।

রিউতা জানান, তার প্রত্যেক স্ত্রীর আলাদা রুম আছে এবং প্রতিরাতে তিনি তার স্ত্রীদের সময় দেন। তিনি দাবি করেছেন, প্রতি সপ্তাহে তিনি ২৮ বারের বেশি শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তারা স্ত্রীরা একে অপরের প্রতি কোনো হিংসা না করে বরং ভালো বন্ধু হিসেবে রয়েছে।

রিউতা জানান, তিনি জাপানে সবচেয়ে বেশি সন্তানের বাবা হওয়ার রেকর্ড ভাঙতে চান। তিনি বলেন, আমি ৫৪ সন্তানের বাবা হতে চাই যেন আমার নাম ইতিহাসে লেখা থাকে। আমি এখনো নতুন বউ খুঁজছি। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights