চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন হয়। এতে আহ্বায়ক করা হয় ইসমাইল পাটোয়ারীকে এবং সদস্য সচিব হলেন মো. জিয়াউর রহমান সোহাগ।

রবিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন নব কমিটির আহ্বায়ক ইসমাইল পাটোয়ারী। তিনি বলেন, এর আগে গত ২০১৮ সালে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হয়। ওই কমিটিতে সভাপতি ছিলেন ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক ছিলেন তিনি নিজেই।

চাঁদপুর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন-আহ্বায়ক ইসমাইল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোরশেদ আলম বাহাদুর, মো. জুয়েল রানা তালুকদার, মো. ইদ্রিস আলী মুন্না, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব, মো. শাহাদাত হোসেন প্রিন্স ও সদস্য সচিব মো. জিয়াউর রহমান সোহাগ।

আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেন সংগঠনের কেন্দ্রীয় সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights