চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ গ্রেফতার ১৮
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর বাহেরচর এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইটি ড্রেজার ও দুইটি বাল্কহেডসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর) বাহেরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: কামরুজ্জামান।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. ইউসুফ সিকদার (৪৬), মো. তৌহিদুল ইসলাম (২৭), রাশেদ ফকির (২৫), হৃদয় ব্যাপারী (২৪), মো. ফারুক গাজী (৪৮), মো. রনি (২৪), মো. বাহাদুর (৩৫), মো. মুরাদ হোসেন (২৫), রাকিব (২২), ওবায়েদুর (৩৭), সোহেল হাওলাদার (২৮), হেলাল (২৫), হৃদয় মন্ডল (২৮), সুজন মিয়া (২৯), মো. জাফর মীর (৪১), মো. দেলোয়ার (৩৩), মো. শামীম মৃধা (২৬) ও মো. কবির আহমেদ (৪২)। এদের সবার বাড়ি বরিশাল, ভোলা, খুলনা, রাঙ্গামাটি ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়।
অভিযানে ঘটনায় দায়ের করা মামলার বাদী মোহনপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. হেদায়েত উল্যাহ জানান, সরকারের কোনও অনুমতি ছাড়াই দুস্কৃতকারীরা মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। এমন সংবাদের বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়। পরে কোস্টগার্ড মোহনপুর আসলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় মতলব উত্তর থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও গ্রেফতাররকৃত আসামিরা মোহনপুর ফাঁড়ি হেফাজতে আছে। তাদের সকলের তথ্যাদি যাচাই বাছাই শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।
