চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে চার প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জেলা টাস্কফোর্স কমিটির ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের বিপণিবাগ ও কালিবাড়ী মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন।

এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মূল্য তালিকা অসামঞ্জস্য থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের এডি নুর হোসেন বলেন, সন্ধ্যায় কালিবাড়ী মোড়ে কয়েকটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস বলেন, সন্ধ্যায় শহরে বিপণিবাগ বাজারে কয়েকটি কাঁচা বাজার, মুরগি ও মাছ বিক্রির প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা অসামঞ্জস্য ও পণ্যের দাম বেশি রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাধারণ জনগণের সাথে যেন কোনওরকম প্রতারণা না করা হয়, সে ব্যাপারে সর্তক করে দেওয়া হয়।

অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন- জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের এডি নুর হোসেন, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তারসহ জেলা পুলিশের একটি বিশেষ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights