চাঁদপুরে তিন লাখ চিংড়ি পোনা জব্দ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে কোস্টগার্ড অভিযান চালিয়ে তিন লাখ অবৈধ চিংড়ি পোনা জব্দ করেছে।
শুক্রবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুরের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে সদর উপজেলার আলুর বাজার ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে আহরণ করে চিংড়ির রেনু পোনা ধরে খুলনা নেওয়ার সময় এগুলো জব্দ করা হয়। এসময় জব্দকৃত অবৈধ চিংড়ি রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের উপস্থিতিতে ডাকাতিয়া নদীতে জব্দকৃত চিংড়ির রেনু পোনা অবমুক্ত করা হয়।ন লাখ অবৈধ চিংড়ি পোনা জব্দ করেছে।
শুক্রবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুরের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে সদর উপজেলার আলুর বাজার ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে আহরণ করে চিংড়ির রেনু পোনা ধরে খুলনা নেওয়ার সময় এগুলো জব্দ করা হয়। এসময় জব্দকৃত অবৈধ চিংড়ি রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের উপস্থিতিতে ডাকাতিয়া নদীতে জব্দকৃত চিংড়ির রেনু পোনা অবমুক্ত করা হয়।