চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক রঘুনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী বিএসটিআই এর অনুমোদন ব্যতীত এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম ও দধি তৈরি করায় মেসার্স মুজাহিদ ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসটি পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

স্যানেটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, সদর মডেল থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights