চাঁদপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে পুরস্কার বিতরণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে গনশিক্ষা কার্যক্রম সরকারের যুগান্তকারী প্রদক্ষেপ। এর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে দেশের জনগোষ্ঠীর একটি অংশ শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকসহ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অংশীজন। সবশেষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
