চাঁদপুরে লঞ্চ চলাচল স্বাভাবিক

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর থেকে গভীর নিম্নচাপের কারণে সব রুটে নৌ-যান চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-বন্দর কর্মকর্তা বশির আলী খান।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃহস্পতিবার সকালে প্রথমে চাঁদপুর-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটে যাত্রীবাহী ছোট নৌ-যান চলাচল বন্ধ করা হয়।

পরে আবহাওয়ার অবনতি হলে বিআইডব্লিউটিএ বিকেল থেকে চাঁদপুরের সঙ্গে নৌপথে সারাদেশের লঞ্চ যোগাযোগ বন্ধ রাখা সিদ্ধান্ত নেয়। শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও লঞ্চ চলাচল শুরু হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সব রুটে লঞ্চ চলাচলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আজ অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মোহাম্মদ শোয়েব বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চাঁদপুর জেলায় ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর জেলায় দেশের ২য় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights