চাঁদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেছেন, জেলার পুলিশ প্রশাসনের কোন দপ্তরে ঘুষ বা দুর্নীতি থাকবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সেবামূলক কাজে অনেকেই পুলিশের কাছে আসেন। এক্ষেত্রে যেকোন পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। কোনভাবেই তাকে ছাড় দেয়া হবে না।

শুক্রবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যম প্রসঙ্গে বলেন, একসময় আমরা অনেকেই বলতাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ঠিক সেরকম অবস্থা। এই প্লাটফর্মে কোন কিছু দেখলে তা আগে সত্য মিথ্যা যাচাই করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, ইকবাল হোসেন পাটওয়ারী, বিএম হান্নান, প্রেস ক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি সোহেল রুশদী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, মোশাররফ হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক এড. মো. শাহাজাহান মিয়া, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, প্রেস ক্লাব সদস্য মো. সালাউদ্দিন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াছ পাটওয়ারী প্রমুখ।
আলোচনার সভার পূর্বে নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে চাঁদপুর জেলার সাংবাদিকরা স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights