চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে টাস্কফোর্স কর্তৃক বিশেষ অভিযান জেলার বাকিলা বাজার এলাকায় পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্নের তারিখ ছাড়া খাদ্য দ্রব্য তৈরি করার অপরাধে ঢাকা বেকারিকে ১০ হাজার টাকা, জাহিদ বেকারিকে ৫ হাজার টাকাসহ ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এই আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকারও করেন।
এছাড়া নিয়মিত মনিটরিং-র অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদেরকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights