চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় জাহান্নারা বেগম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার(৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহান্নারা বেগম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ বেকিমোর এলাকার মৃত ওয়াজেদ আলীর মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, কানসাট মিলিক মোড়ে রাস্তা দিয়ে সোনামসজিদ অভিমুখে যাচ্ছিলেন জাহান্নারা বেগম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক অপর একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধা মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights