চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে দুই কৃষক সাত্তার ও তোবজুল হত্যা মামলার আসামিদের গ্রেফতার এবং বাদীর পরিবারের নিরাপত্ত্বায় সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে নিহত দুই পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক আব্দুল সাত্তারের মেয়ে ভার্সিটি পড়ুয়া ছাত্রী রাশিদা খাতুন। তিনি বলেন, গত বছরের ২০ নভেম্বর জেলার গোমস্তাপুর উপজেলাররাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে একদল জোরপূর্বক তাদের জমি দখল নিতে যায়। এসময় তার পিতা আব্দুল সাত্তার ও আত্মীয় তোবজুল ইসলাম বাধা দিতে গেয়ে তাদের নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। পরে ৫ জন জামিনে এসে বাদীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এতে নিহত দুই পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলন থেকে কৃষক সাত্তার ও তোবজুল হত্যা মামলার সকল আসামিকে গ্রেফতার এবং নিজেদের পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত সাত্তারের ছোট ছেলে কলেজ ছাত্র সাফিউর ইসলাম, আতবমীয় আসগার আলী, নিহত তোবজুলের স্ত্রী রাজিয়া খাতুন ও ছেলে সেনারুলসহ পরিবারের অন্য সদস্যরা।
