চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি ২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাবে নতুন করে ২৭ জন রোগী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এই রোগীরা ভর্তি হন। এর ফলে গত তিন মাসে মোট ৩২০ জন সন্দেহজনক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

একই সময়ে ৩৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ৬৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ছেলে ৩১ জন এবং মেয়ে ৩৬ জন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান জানান, জানুয়ারি থেকে বর্তমানে ৩২০ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসা নিয়েছেন। তবে পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মাত্র ১৫ জন রোগীরই হাম পজেটিভ পাওয়া গেছে।

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights