চাকরি স্থায়ী হলো বিসিএস পুলিশ ক্যাডারের ৫২ কর্মকর্তার
অনলাইন ডেস্ক
নিয়োগ বিধিমালার শর্ত পূরণ করায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করেছে সরকার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে প্রজ্ঞাপনটিতে মঙ্গলবার সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজনীয় শর্ত পূরণ করায় ৫২ কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও বেতন স্কেলে সরকারি চাকরিতে স্থায়ী করা হয়েছে।
চাকরিতে স্থায়ী ৫২ কর্মকর্তার নামের তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
