চারদিন বন্ধ থাকবে মেট্রোরেলের যে স্টেশন

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসমাগম বেশি হয় এমন ৪ দিন মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখা হবে।

রবিবার বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

তিনি বলেন, দেশের ল’ অ্যান্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি মিটিং ছিল। সভার এক অংশে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা হয়, সেখানে ১৬, ২৫, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সময় যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই ৪ দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন।

সাইফুদ্দীন আহমদ বলেন, এই ৪দিন জনসমাগম কমাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের ৬টি পয়েন্ট বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। ফলে ৪দিন টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখতে হলা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights