চিড়িয়াখানায় হাতির আক্রমণে প্রাণ গেল মাহুতের ছেলের

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চিড়িয়াখানার সেই মাহুতের নাম আজাদ আলী। তার ১৭ বছর বয়সী ছেলে জাহিদের মৃত্যু হয়েছে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, মাহুত আজাদ আলী তার ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢুকে যান। হাতি অপরিচিত মানুষ পেয়ে আক্রমণ করে। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে না জানিয়ে আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য রওনা দেন। পথিমধ্যে ছেলে মারা গেলে লাশ নিয়ে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার উদ্দেশে রওনা দেন মাহুত। এ ঘটনা লোকমুখে কর্মকর্তারা জানেন, তারপর তিনি জানেন। পরবর্তী সময়ে মাহুতের সঙ্গে কথা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights