চিনিকল চালুর দাবিতে কৃষক সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে কৃষক সমাবেশ করেছে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয়ের মাঠে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ আয়োজিত এক আলোচনা সভার উদ্বোধনী বক্তব্য রাখেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশার।

এসময় ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। কৃষক সমাবেশে আখচাষী, ছাত্র ও স্থানীয় সুধীজনেরা বক্তব্য রাখেন।
সমাবেশে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক মোঃ বদরুদ্দোজা বাপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিনিকল চালুকরণ টাস্কফোর্স জাতীয় কমিটি ও সদস্য পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ক্বাফী রতন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও সহকারি প্রক্টর সহযোগী অধ্যাপক মোঃ মুনতাকিমুল বারী, বাংলাদেশ কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সদস্য মোঃ জহিরুল ইসলাম, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর পাটোয়ারী, বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights