চিনির দাম কমবে

অনলাইন ডেস্ক

নতুন বাজেটে কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব থাকছে। পরিশোধিত চিনি আমদানিতে সুনির্দিষ্ট শুল্ক টনপ্রতি সাড়ে ৪ হাজার টাকা থেকে কমিয়ে চার হাজার টাকা করা হচ্ছে। এতে করে কমতে পারে চিনির দাম।

সোমবার আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ভ্যাট বাড়ানোর এই নতুন প্রস্তাব করা হয়েছে।

বিটিভির মাধ্যমে বিকেল ৩টায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশবাসীর কাছে তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সাধারণত প্রতি বছরের জুনের প্রথম বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। এ বছর ৫ জুন প্রথম বৃহস্পতিবার হলেও ওই দিন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায়, আজ সোমবার ২ জুন বাজেট ঘোষণা করা হয়।

সব সময়ই বাজেট ঘোষণার দিন থেকেই প্রস্তাবিত অর্থবিল কার্যকর করে থাকে সরকার।

এবারও বাজেট প্রস্তাবের দিন থেকেই রাজস্ব খাতে প্রস্তাবিত কর, ভ্যাট ও শুল্কহারগুলো কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights