চীনা রসুনও মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি!

অনলাইন ডেস্ক

চীন থেকে রসুন আমদানি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিনা এ বিষয়ে রাষ্ট্রীয় তদন্তের দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর রিক স্কট। বাণিজ্য সচিবকে এই সংক্রান্ত একটি দাবি জানিয়ে চিঠি দিয়েছেন।

চিঠিতে দাবি করা হয়, চীনা রসুন মানের দিক থেকে নিরাপদ নয়। কেননা অস্বাস্থ্যকর পদ্ধতিতে তা উৎপাদন করা হয়। চীন বিশ্বজুড়ে সবচেয়ে তাজা ও সতেজ রসুন রপ্তানি করে থাকে। যুক্তরাষ্ট্র এটির অন্যতম ভোক্তা। কিন্তু এই বাণিজ্য বহু বছর ধরেই বিতর্কিত। একইসাথে চীনের বিরুদ্ধে কম দামে বাজারে রসুন ছাড়ার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে দেশীয় উৎপাদকদের সুবিধা দিতে চীনা রসুন আমদানির উপর চড়া শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন এই শুল্কের হার আরও বৃদ্ধি করে।
চিঠিতে সিনেটর স্কট চীনা রসুনের দাম নিয়ে বিদ্যমান উদ্বেগের কথা উল্লেখ করেছেন। কিন্তু তিনি একইসাথে বিদেশ থেকে আমদানিকৃত, বিশেষ করে চীনা রসুনের গুণমান এবং সুরক্ষা নিয়ে জনস্বাস্থ্যজনিত গুরুতর উদ্বেগের কথা প্রকাশ করেছেন।

চিঠিতে সিনেটর স্কট রসুনের নানা প্রকারভেদের কথা উল্লেখ করেন। সেক্ষেত্রে খোসা ছাড়ানো, হিমায়িত কিংবা তাজা ইত্যাদি নানা ধরনের রসুনের নিরাপত্তাজনিত হুমকি নিয়ে তদন্তের আহ্বান জানানো হয়।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights