চীনের হয়ে বিশ্বকাপে খেলছেন এলিজা জাস্ট

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ফরোয়ার্ড এলিজা জাস্ট তার দলের হয়ে প্রথম গোলটি করেন। ম্যাচের সাত মিনিটেই ক্রিস উডের পাস থেকে ডান পায়ের দারুণ শটে কিউইদের এগিয়ে দেন তিনি।

২৬ বছর বয়সী এই খেলোয়াড় দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন। ৫৪ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে গোল আদায় করেন তিনি। এর মাধ্যমে জাস্ট ফিফা বিশ্বকাপে দুটি গোল করা প্রথম নিউজিল্যান্ডের খেলোয়াড় হিসেবে কৃতিত্ব অর্জন করেন।

তবে এই ফুটবলার মায়ের দিক থেকে চীনা বংশোদ্ভূত, আর তার বাবা এক জার্মানি। স্কটিশ লিগে মাদারওয়েলের হয়ে খেলা জাস্ট ২০১৯ সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক করেন। ইরানের বিপক্ষে তার গোলটি আন্তর্জাতিক ফুটবলে তার দশম গোল। তিনি ফিফা বিশ্বকাপে গোল করা প্রথম মাদারওয়েল খেলোয়াড়ও হয়েছেন।

ম্যাচের পর এক প্রতিক্রিয়ায় জাস্ট বলেন, আমরা বিশ্বকাপে কিছু ভালো ফল আশা করছি। আমি মনে করি প্রতিটি ম্যাচেই আমরা নিজেদের ওপর আস্থা রাখব। আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি। আমাদের যে মানের খেলোয়াড় আছে, তা অজর্নন করতে পারবো।

ফিফা বিশ্বকাপে গোল করা নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা স্টিভ সামনার ১৯৮২, স্টিভ উডডিন ১৯৮২, উইনস্টন রিড ২০১০ এবং শেন স্মেল্টজ ২০১০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights