চুয়াডাঙ্গায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় হরিজন সম্প্রদায়ের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে শহরের বড় বাজার সংলগ্ন হরিজন সম্প্রদায়ের অস্থায়ী কলোনিতে এ কম্বল বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কবীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হামিদ রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights