চুয়াডাঙ্গায় ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে বিনা অনুমতিতে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় শুকুর আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নৌকোর খালের পাশের একটি জমি থেকে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পায় উপজেলা প্রশাসন। পরে অভিযোগের ভিত্তিতে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা সেখানে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পান। তিনটি ট্রাক্টর জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। পরে ট্রাক্টরের চালকেরা নিজেদের ভুল স্বীকার করে পুনরায় একই অপরাধ না করার অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের শুকুর আলীর কাছ থেকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights