চুয়াডাঙ্গায় ক্ষতিগ্রস্ত ফুলকপি চাষীদের মানববন্ধন ও বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় সিনজেনটা কোম্পানির ফুলকপি বীজ নিয়ে ক্ষতিগ্রস্ত চাষীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার বেলগাছি গ্রামের অর্ধশতাধিক চাষী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি মৌসুমে বেলগাছি গ্রামের অর্ধশতাধিক চাষী তাদের জমিতে সিনজেনটা কোম্পানির বীজ থেকে তৈরি ফুলকপির চারা লাগায়। বীজ বিক্রেতার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৬৫ দিনে ফলন হওয়ার কথা ছিলো। আড়াই মাস পেরিয়ে গেলেও একটি গাছেও ফুল আসেনি। পরে চাষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
বেলাগাছি গ্রামের ফুলকপি চাষী আকবর আলী বলেন, আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। তারা মাঠ পরিদর্শন করেছে কিন্তু কোন সুরাহা হয়নি। কোম্পানির লোকেরাও নানাভাবে সময় নষ্ট করছে। আমাদের পরবর্তী ফসল রোপন করতে পারছি না
