চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে।

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে। ফলে রোজাদার খেটে খাওয়া মানুষদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। পবিত্র ঈদুল-উল ফিতর সন্নিকটে হলেও দিনের বেলা বাজারে সাধারণ মানুষের উপস্থিতি কম থাকছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, এপ্রিলের শুরু থেকেই জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে জেলা স্বাস্থ্য বিভাগ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও পরামর্শ দিয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান বলেন, তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। এ জন্য জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights