চুয়াডাঙ্গায় যুবলীগের সদস্য সংগ্রহ ও কর্মীসভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে আওয়ামী যুবলীগের সদস্য সংগ্রহ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। সভাপতিত্ব করেন শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, আজাদুল ইসলাম ও যুবলীগ নেতা পিরু মোহাম্মদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights