চেলসি থেকে রোমাতে যাচ্ছেন লুকাকু

অনলাইন ডেস্ক

বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু ধারে খেলতে যাচ্ছেন সিরি-আ’র দল রোমাতে। চেলসি থেকে এই মৌসুমেই তারকা এই স্ট্রাইকারকে ধার করেছে রোমা। রোমা যদিও এ ব্যপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কিন্তু সিরি-আ ক্লাব চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

রোমের কিম্পনিয়ানো বিমানবন্দরে পৌঁছানোর পর লুকাকুকে স্বাগত জানায় হাজারো উচ্ছসিত সমর্থক। লুকাকুর আগমনে নতুন মৌসুমে রোমা নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবে বলে সকলেই আশাবাদী।

ইতালিয়ান গণমাধ্যমের দাবি প্রায় ৬ মিলিয়ন ইউরোতে লুকাকুর সাথে ধারের চুক্তি সম্পন্ন করেছে রোমা। গত মৌসুমের শেষে হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়ার পর থেকেই ইতালিয়ান জায়ান্টরা একজন স্বীকৃত স্ট্রাইকারের খোঁজে ছিল। লুকাকু আসাতে তাদের সেই জায়গা পূরণ হলো।
এ পর্যন্ত সিরি-এ মৌসুমে প্রথম দুই ম্যাচ থেকে রোমা মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights