চোরাচালানি ও মানবপাচারকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রসচিব

অনলাইন ডেস্ক

চোরাচালানি ও মানবপাচারকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি।

মঙ্গলবার বেলা ১১টায় কক্সবাজারের রামু থানা আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুদ্দীন শাহীন ও রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী।

চোরাকারবারি ও মানবপাচারকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে-এমন প্রশ্নে নাসিমুল গনি বলেন, ‘আমরা সব নোট নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে রামুতে অস্ত্র উদ্ধারের বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানবপাচার একটি জাতীয় সমস্যা। সবাইকে সঙ্গে নিয়ে মানবপাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এখন আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে আমাদের বাহিনী দাঁড়াতে পারে এবং জনগণের আস্থা অর্জন করতে পারে। মূলত এটাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights