চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে নাম লেখালো দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার আধিপত্য দীর্ঘদিনের। ৮টি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে ৬টিতেই শিরোপা জিতেছে তারা। শেষ তিন বারই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দলটি। সেই অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৪ রান করে অজিরা।
অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং ব্যাটার বেথ মুনি খেলেন সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন। তিনি ৪২ বলে ৪৪ রান করেন। এছাড়াও অ্যালিস পেরি ২৩ বলে ৩১, তাহলিয়া ম্যাকগ্রা ৩৩ ২৭ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আয়াবোঙ্গা খাকা। এছাড়াও মারিজান ক্যাপ ও ননকুলুলেকো ম্লাবা একটি করে উইকেট নেন।

১৩৫ রানের লক্ষ্যে নেমে দক্ষিণ আফ্রিকা দারুণ শুরু করে। ৪.১ ওভারে প্রথম উইকেট হারায় তারা। তাজমিন ব্রিটস ১৫ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন। তবে এরপরে লরা উলভার্ট ও অ্যানেকে বোশ ইনিংসকে এগিয়ে নিয়ে যান।

শেষ পর্যন্ত ১৪.৬ ওভারে অ্যানাবেল সাদারল্যান্ডের বলে ৩৭ বলে ৪২ রান করে সাজঘরে ফিরে যান লরা উলভার্ট। এই সময়ে লরা উলভার্ট তিনটি চার ও একটি ছক্কা হাঁকান। দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে ফাইনালে তুলে মাঠ ছাড়েন অ্যানেকে বোশ। অ্যানেকে বোশ ৪৮ বলে ৮টি চার এবং একটি ছক্কায় খেলেন অপরাজিত ৭৪ রানের ইনিংস।

২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই হারের প্রতিশোধ নিলো প্রোটিয়ারা। এই ম্যাচ হারায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অসি দলের মেয়েদের সপ্তমবার শিরোপা জয়ের আশা ভেস্তে গেল। ছয়বারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথম শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights