ছন্দময় জার্মানি
ক্রীড়া ডেস্ক
গতিময় ফুটবল আর নিখুঁত ফিনিশিংয়ের প্রদর্শনীতে ফিনল্যান্ডকে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিজেদের শেষ ম্যাচে ৪-০ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা। রবিবার রাতে মাভে অ্যারেনায় চিরচেনা ছন্দময় ফুটবল উপহার দিয়েছে সবশেষ ২০১৪ বিশ্বকাপজয়ী দলটি। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে প্রথমার্ধ থেকেই ফিনল্যান্ডকে চেপে ধরে সাবেক চ্যাম্পিয়নরা। এমন জয়ে প্রতিপক্ষকে দক্ষিণ আমেরিকা আসরের আগে কঠিন বার্তাও দিল জামাল মুসিয়ালা-ফ্লোহিয়ান ভিয়েৎসরা। ম্যাচে এ দুই তারকা একবার করে জালের দেখা পেয়েছেন। তবে জোড়া গোল উপহার দিয়েছেন ডেনিস উনডাফ। রবিবার আরেকটি প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রে স্বাগতিকদের মুখোমুখি হবে ১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০ সালের চ্যাম্পিয়ন জার্মানি।
