ছয় বিভাগের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক

দেশের ছয়টি বিভাগে আঘাত হানতে পারে কালবৈশাখী। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজকের ঝড়ের বেগ থাকতে পারে সর্বোচ্চ ৭০ কিলোমিটার।

শনিবার বিকাল ৪টার দিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিকাল থেকে দেশের ছয়টি বিভাগে কালবৈশাখী আঘাত হানবে। সেগুলো হলো-ঢাকা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগ।’

আবহাওয়ার অধিদপ্তরের খবরে বলা হয়, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights