ছয় শিল্পীর টাকার যন্ত্রণা (ভিডিও)

অনলাইন ডেস্ক
ভিন্নধর্মী আয়োজনে একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় ছয় ফোক শিল্পী। বাউল আকাইদের কথা ও সুরে টাকার যন্ত্রণা শীর্ষক গানটিতে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বি, রাজু মন্ডল, অশোক বালা, অবিনাশ বাউল, পূর্ণ মিলন ও বাউল ফারুক।

‘বাঁচতে পারছি না-রে মালিক বাঁচতে পারছি না/ শূন্য পকেট নিয়ে কোথাও শান্তি পাচ্ছি না, ডানে গেলে লাগছে টাকা/বামে গেলে লাগছে টাকা- সামনে পিছে সবখানেতে টাকার যন্ত্রণা.. টাকা ছাড়া এই দুনিয়ায় চলতে পারছি না-রে মালিক’- এমন ভিন্নধর্মী কথামালাকে নিজের জীবনের কথা বলেই দাবি করলেন গানের গীতিকার ও সুরকার বাউল আকাইদ।

তিনি বললেন, ‘আমরা বাউল মানুষ। গানের মানুষ। বিত্ত বৈভব আর টাকা পয়সা কোনো কালেই হয়ে ওঠে না। আজীবন টাকার যন্ত্রণা বয়ে বেড়াতে হয়। সেই ভাবনা থেকেই গানটি তৈরি।’ টাকারhttps://youtu.be/J83Ovdn8Bcg যন্ত্রণা মুক্তি পেয়েছেhttps://youtu.be/J83Ovdn8Bcg প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক ফোক স্টেশনের ব্যানারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights