ছাত্রলীগ নেতা হত্যা : সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ভাই গ্রেফতার

অনলাইন ডেস্ক

রংপুরের ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে (৫৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) রাতে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট সংঘর্ষে ছাত্রলীগের কাউনিয়া শাখার সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মুন্নাসহ চারজন আওয়ামী লীগ নেতা নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে নিহতের বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ বাদী হয়ে মামলা করেন। এ মামলার ১৬ নম্বর আসামি শামসুজ্জামান আহমেদ ভুট্টু।
লালমনিরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম বলেন, রংপুর মেট্রোপলিটনের একটি থানায় হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টু আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে তাকে কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার (২৮ অক্টোবর) কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights