ছাত্রলীগ-শিক্ষক-কর্মকর্তাসহ ৭১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

গত বছর জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ৭১ জনের নামে মামলা হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ বাদী হয়ে রংপুরের তাজহাট থানায় এ মামলা করেন। মামলায় পুলিশের উপকমিশনার, ওসি, পুলিশ সদস্য, বেরোবি’র শিক্ষক-কর্মকতা-কর্মচারী. নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বেরোবির সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শামীমকে। এ ছাড়াও শতাধিক অজ্ঞাত নামা ব্যক্তির নামও উলে­খ করা হয়েছে মামলায়। মামলায় দায়েরে পর বিশ্ববিদ্যালয়ের ডেসপাস শাখার সহকারী রেজিস্ট্রার মোকতারুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

তাজহাট থানার ওসি শাহ আলম সরদার মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন বেরোবি ছাত্র লীগের যুগ্ন সম্পাদক মাসুদুল হাসান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ধনজ্ঞয় কুমার ওরফে টগর , সহ সভাপতি বিধান বর্ম্মন, সহ সভাপতি ফজলে রাব্বি, ছাত্রলীগ নেতা তানভীর আহাম্মেদ তানভীর, মমিনুল হক, আখতার হোসেন, শাহিন ইসলাম, সাব্বির ওরফে রিয়ান, শাখাওয়াত হোসেন, মৃতুজ্ঞয় রায়, মোশারাফ হোসেন, আব্দুল্লাহ আল নোমান, রিফাত হোসেন, ফরহাদ হোসেন, আবির শাহারিয়ার অনিক, আরিফুজ্জামান ইমন, গাজিউর রহমান, ইমরান চৌধুরী, সিজান আহাম্মেদ, আরাফাত রহমান, সইবুল হোসেন, আব্দুল্লাহ আল রায়হান সহ অন্যান্যরা।

এ ছাড়াও বেরোবির গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের আসাদ মন্ডল, সহকারী রেজিস্টার হাফিজার রহমান তুফান, আমির হোসেন কর্মচারী, মনিরুজ্জামান পলাশ সেকশন অফিসার, তাওহিদুল ইসলাম উপ রেজিস্টার , রফিকুল হাসান রাসেল সহকারী রেজিস্টার, নুর নবী মাস্টার রোলের কর্মচারীসহ ৭১জন।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী জানান, ৫ আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর বেরোবিতে আন্দোলন দমন ও তাণ্ডব চালানোর ঘটনায় জড়িদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তকালে ওই সময়ের ভিডিও, ছবিসহ আনুষাঙ্গিক প্রমাণাদি পর্যালোচনা করে ৭১ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে চিহ্নিত করে নিশ্চিত হয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। সব কিছু পর্যালোচনা করে ৭১ জনের নাম উলে­খ করে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির নামে বুধবার মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, শতভাগ নিশ্চিত হওয়ার পরেই এই মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights