ছাত্রলীগই ভালো ছিলো, ধরে ধরে পিটাইতো” — জবি হল প্রভোস্টের হুমকি

‎
‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি :

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা সাংবাদিককে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি হলের লাইব্রেরি থেকে নিয়মিত বই চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর তিনি এ ধরনের বক্তব্য দেন।
‎
‎হল প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা বলেন, “আগে ছাত্রলীগ ছিলো না? তারাই ভালো ছিলো, ধরে ধরে পিটাইতো— ঐটাই ঠিক ছিলো।”
‎
‎তিনি আরও বলেন, “এতো তাড়াহুড়া কিসের? সে দৌড়াইয়া নিউজ করে দিছে। হলে কিছু মেয়ে আছে সবকিছু এখনই চায়। তারা কি হয়ে গেছে?”
‎
‎সংবাদ প্রকাশকারী সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, “ও আমার হলের শৃঙ্খলা কমিটিতে আসবে, নিউজের জন্য জবাবদিহি করবে। ওই আবার নিউজ করবে! এতো সময় নাই আমার সাংবাদিকদের সাথে কথা বলার।”
‎
‎এছাড়া প্রভোস্ট মন্তব্য করেন, “সাদা দলের লোক নাই তাই প্রভোস্ট হয়েছি। এত ঠেকা নাই আমার। নির্বাচন হলে তখন দলের অনেক লোক হবে। কেউ দায়িত্ব নিতে চাইলে তখনই দায়িত্ব ছেড়ে দেবো।”
‎
‎এর আগে, বৃহস্পতিবার রাতে দৈনিক দেশ রূপান্তর-এর অনলাইনে লাইব্রেরি থেকে বই চুরির বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের জেরে ক্ষুব্ধ হয়ে প্রভোস্ট আঞ্জুমান আরা দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমা আলীকে “হলুদ সাংবাদিক” আখ্যা দেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে মন্তব্য করেন। পরে রাত ১২টার দিকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সাংবাদিককে হলের শৃঙ্খলা কমিটির সভায় ডাকার নোটিশ দেন তিনি।
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমি বই চুরির বিষয়ে অবগত আছি। তবে সাংবাদিকের সাথে এ ধরনের আচরণের বিষয়ে এখনও কিছু জানি না। বিষয়টি পর্যবেক্ষণ করছি। যদি সত্যি হয়ে থাকে, তবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights