জংলিতে সিয়ামের নায়িকা হচ্ছেন বুবলী

অনলাইন ডেস্ক
আবারও সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা সিয়াম আহমেদ। ঈদুল আজহাকে সামনে রেখে এম রাহিম নির্মিত ‘জংলি’ সিনেমার পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছিলেন এই নায়ক। যেখানে দেখা যায় ‘জংলি’ নামের নতুন একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সিয়াম আহমেদ। আরেকটি পোস্টারের মাধ্যমে জানালো হলো, ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন বুবলী।

পোস্টারে দেখা যায়, সিয়ামের পিছনে লুকিয়ে রয়েছেন বুবলী। তার চেহারা জুড়ে ভয়, উৎকণ্ঠার স্পষ্ট চাপ। অন্যদিকে সিয়ামের চেহারা আলো-আঁধারিতে ঢাকা। পুরো পোস্টারে একটি রহস্যের চাপ রাখার চেষ্টা করা হয়েছে।

প্রযোজনা সংস্থা থেকে জানা হয়েছে, ইতোমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে। রাত-দিন এক করে পুরো টিম ছবিটির কার্যক্রম শেষ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ছবিটিতে কি অন্য কোনো নায়িকা থাকছে? প্রযোজনা সংস্থা থেকে বলা হচ্ছে, আপাতত অন্য কোন নায়িকা থাকছে না ছবিটিতে।
সিয়ামের সঙ্গে এর আগে ‘টান’ নামক একটি ওয়েব ফিল্মে জুটিবদ্ধ হয়েছিলেন বুবলী। তবে বড়পর্দায় প্রথমবারের মত তাদের একসঙ্গে দেখা যাবে।

জংলিতে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, ‘টান’-এ সিয়াম আর আমার জুটি অনেক প্রশংসিত হয়েছিল। অবশেষে বড় পর্দার জন্য আমাদের জুটির প্রথম কাজ হতে যাচ্ছে। আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গেও আমার প্রথম কাজ। ভাইয়া বাংলাদেশের সেরা কমার্শিয়াল নির্মাতাদের একজন। ভাইয়ার যে ভিশন, তাতে আমি নিশ্চিত, দারুণ কিছু হবে।

ছবিটিতে অভিনীত চরিত্র প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ বুবলী। তিনি বলেন, পোস্টারে যে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। এতোদিনের ক্যারিয়ার থেকে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, জংলির গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।

ছবিটির কাহিনী ও চিত্রনাট্য করছেন মুন ও স্বীকৃতি। প্রযোজনা করছে ফিল্মম্যান ও এমআইমি স্টুডিওজ। পরিবেশনায় থাকছে দি অভি কথাচিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights