জনপ্রশাসন সংস্কারে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি

অনলাইন ডেস্ক

‘জনপ্রশাসনের যুগোপযোগী ও গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে’ প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি।

আজ রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের কাছে এ প্রস্তাবনা দেয় বিএনপির প্রতিনিধি দল।

বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে এই প্রস্তাবানাপত্র জমা দেওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিকদের ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।’

দীর্ঘদিন ধরে একই পদে, একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির কথা বলা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।

আগের সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে রয়েছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান ইসমাইল জবিউল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights