জন্মনিরোধক সংকট বাড়ছে গর্ভধারণ
বরিশাল জেলার কোনো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে গত পাঁচ মাস ধরে নেই জন্ম নিয়ন্ত্রণ কোনো ওষুধ। যার কারণে অনাকাক্সিক্ষত গর্ভধারণের সংখ্যা বাড়ছে। পরিবার পরিকল্পনা দপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় ৪৮টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সেবা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি, ইনজেকশন, কনডম ও ইমপ্ল্যান্ট সেবা। গত জানুয়ারি মাসের পর থেকে এসব সরবরাহ বন্ধ হয়ে যায়। ফেব্রুয়ারি মাস থেকে এসব বিতরণ বন্ধ রয়েছে।
