জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা শুক্রবার ঐতিহাসিক ধানমন্ডি ৩২ পরিদর্শন করেছেন এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়ে বলেছে, বঙ্গবন্ধুর কালজয়ী পরম্পরা ভারত-বাংলাদেশ অংশীদারত্বের পথকে আলোকিত করে চলেছে, আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে এবং যৌথ অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রতি ভারতের অটল প্রতিশ্রুতিকে চালিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights