জমি নিয়ে বিরোধে ঝিনাইদহে যুবককে ছুরিকাঘাত, আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি:
জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহটি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে রাব্বি (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। শনিবার দুপুরে আড়ুয়াকান্দি গ্রামের স্কুলমাঠে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা উদ্ধার করে রাব্বিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। রাব্বি আড়ুয়াকান্দি গ্রামের আহম্মদ মোল্লার ছেলে। এ সময় আহত হয়েছে আহমদ মোল্লা (৬২) ও তার ছেলে আরিফসহ (৩২) বেশ কয়েকজন।

আহত রাব্বি জানান, আড়ুয়াকান্দি গ্রামের আবুল কাসেম মোল্লার ছেলে ছমির তাদের জমির উপর বসতবাড়ি নির্মাণ করছে। এ ঘটনায় ঝিনাইদহ আদালতে ১৪৪ ধারা জারি করলে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিবাদী ও স্থানীয়দের অবগত করা হয়। এরই মাঝে শনিবার দুপুরে অতর্কিতভাবে হামলা করে ছমিরের সাথে থাকা আড়ুয়াকান্দি গ্রামের হাবিবুরের ছেলে মেহেদী, একই গ্রামের সিরাজের ছেলে বাধন, উত্তর কাস্টসাগরা গ্রামের হালিমের ছেলে হাকিমসহ বেশ কয়েকজন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights